ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল: সর্ব মিত্র উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

“ড. ইউনূস ছাগল দিয়ে হালচাষ করছেন”—প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বিস্ফোরক মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার বলেছেন, গত ১০ মাসে ড. মুহাম্মদ ইউনূস যেভাবে সরকার পরিচালনা করছেন, তা তার একেবারেই পছন্দ হয়নি। ৮ জুন নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন— ড. ইউনূস ছাগল দিয়ে হালচাষ করার চেষ্টা করছেন এবং তার উপদেষ্টা পরিষদ থেকে অন্তত ১৫ জনকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।

তিনি জানান, যদি দেখা যায় ড. ইউনূস সেই পুরনো ঢিমেতালে চলছেন এবং যেসব উপদেষ্টারা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, তাহলে তার অবস্থান বা দিক পরিবর্তন হবে। কারণ ব্যক্তি ড. ইউনূস ও উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে পার্থক্য রয়েছে।

কনক সরওয়ার বলেন, এবারের ঈদুল আজহার নামাজের পর ড. ইউনূসকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়া হয়েছিল, যা পূর্বের চেয়ে অনেক বেশি। তিনি এজন্য এসএসএফ ও পিজিআর সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি স্পষ্ট করে বলেন, তারা সরকার পরিবর্তন চান না বরং চান সিস্টেমের পরিবর্তন। সেই সিস্টেম বদলের আন্দোলনে বহু ছাত্র-জনতা জীবন দিয়েছে, এখনও অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। অথচ সেই রক্তের মূল্য আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরাতন রাজনীতির মারপ্যাঁচে।

ড. ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণে ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। বিএনপি এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জামায়াত ও এনসিপি ইতিবাচক সাড়া দিয়েছে। এতে করে রাজনৈতিক অঙ্গনে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে কনক সরওয়ার বলেন, তিনি কোনো অনির্বাচিত সরকারকে পাঁচ বছর দেখতে চান না। বরং গুণগত পরিবর্তনের মাধ্যমে নির্বাচন হোক— সেটিই জনগণের প্রত্যাশা। যদি এই সিস্টেম না বদলায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

“ড. ইউনূস ছাগল দিয়ে হালচাষ করছেন”—প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় ১২:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫