ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল: সর্ব মিত্র উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে, তা মাথায় রেখেই যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করবে।

সোমবার (৯ জুন) সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, “রাজনৈতিক দলগুলো থেকে যে আশঙ্কা ছিল—স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে—এখন আর সেই সম্ভাবনা নেই। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।”

তিনি আরও জানান, জনগণ তাদের অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমেই পেয়ে থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় এসব সেবায় বিঘ্ন ঘটছে। “এটা আমাদের জন্য একটি বড় কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজের চেষ্টা করছি, কিন্তু দৈনন্দিন যেসব সেবা দেওয়ার কথা, সেগুলো দিতে পারছি না,” বলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

আপডেট সময় ০২:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫