ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ, কেরালায় সবচেয়ে বেশি আক্রান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ভারতে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে করে দেশটিতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে।

রবিবার (৮ জুন) সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে—১৫৮ জন। এছাড়া কর্ণাটকে ৫৭ জন, পশ্চিমবঙ্গে ৫৪ জন, দিল্লিতে ৪২ জন এবং তামিলনাড়ুতে ২৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবার (৯ জুন) প্রকাশিত তথ্যানুযায়ী, কেরালায় বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। গুজরাটে রয়েছে ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন, কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় ভারতের বিভিন্ন রাজ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে মহড়া দেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ, কেরালায় সবচেয়ে বেশি আক্রান্ত

আপডেট সময় ০৮:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫