ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা ফেসবুক লাইভে এসে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত-এনসিপি: রাশেদ খান এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির সৌভাগ্যের মৃত্যু ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিঙ্গাপুর ম্যাচের আগে অনুশীলনে ফুটবল উন্মাদনা, মাঠে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান ও হামজার পরিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৭৯২ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার (৯ জুন) রাতে শেষ অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বল্প সময়ের এ অনুশীলন দেখতে গিয়েছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। ফুটবলের প্রতি তার ভালোবাসা থেকেই তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত হন।

অনুশীলনে উপস্থিত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরির পরিবার। আশিক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন হামজা ও তার মা-বাবার সঙ্গে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “হামজার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন এক ইতিবাচক ধারা সূচিত হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্স আমাদের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

এদিকে, হামজা চৌধুরির মা অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন, “ভুটান ম্যাচে হামজা গোল করেছে, আমরা খুবই খুশি। সিঙ্গাপুর ম্যাচেও সে ভালো খেলবে বলে আশাবাদী। আমরা দোয়া করছি বাংলাদেশ যেন ভালো ফলাফল অর্জন করতে পারে।”

মা-ভক্ত হামজা ম্যাচের আগে মায়ের সঙ্গে কথোপকথনে আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করেন এবং দলের জন্য সবার দোয়া কামনা করেন। অনুশীলনের সময় পুরো স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুটবলের প্রতি বাড়তে থাকা আগ্রহ এবং জাতীয় দলের সাম্প্রতিক সাফল্য ঘিরে এখন দেশে ফুটবল উন্মাদনা সর্বত্র ছড়িয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস

সিঙ্গাপুর ম্যাচের আগে অনুশীলনে ফুটবল উন্মাদনা, মাঠে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান ও হামজার পরিবার

আপডেট সময় ১০:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫