ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি চাইলেই কেন ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না ট্রাম্প? ইরানের হত্যা তালিকায় আমিই এক নম্বরে: ট্রাম্প বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার ‘হামলা করলে পালটা আঘাত পাবে’, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত ম্যাচ পরিচালনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, কটূক্তি ও অপমানজনক মন্তব্যের জেরে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।

ম্যাচে ২০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে বাতিল করা হলে সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শেষ বাঁশি বাজার পর থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও লেতেক্সিয়েরের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের দাবি, প্রথমে নিজের পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করলেও সমালোচনা থামেনি। পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নিষ্ক্রিয় করে দেন।

এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে লেতেক্সিয়েরকে দায়িত্ব না দেওয়ারও অনুরোধ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

আপডেট সময় ১২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬