ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাতো, এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না: জিএমপি কমিশনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

এবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সঙ্গে কাজ করতো, এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না। পুলিশ এখনও ভীত। শনিবার (৯ আগস্ট) সকালে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত পাঁচ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, একে আমি ডিফেন্ড করছি না। কিন্তু পুলিশ এখনো ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজড পুলিশকে দিয়ে যদি আগের মতো পুলিশিং করতে চান সেটি সম্ভব হবে না।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জিএমপি কমিশনার বলেন, আমরা কাজ করছি। ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন প্লিজ।

তিনি বলেন, আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি কিন্তু ডিটেকশন (শনাক্ত) করেছি। অপরাধ ঠেকাতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের কাছে আমি একটিমাত্র অনুরোধ করব— আপনারা পুলিশকে আবারো কাজ করার সুযোগ করে দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাতো, এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না: জিএমপি কমিশনার

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫