ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী তেহরানের ফাঁদে পড়ে নিজ দেশেই অনিশ্চয়তায় ট্রাম্প

দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে চলতি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে এসব পরিকল্পনার কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম। দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ সভা।

সভা শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম জানান, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে এনসিপির কমিটি পুনর্গঠন করা হবে। তিনি জানান, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায়সাংগঠনিক সমন্বয়সভা করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা শুরু হবে।

এ ছাড়া আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি। সারজিস আলম বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে। খুব দ্রুত দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে শীর্ষ নেতৃত্বের এই মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এনসিপির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসে ইউনিট কমিটি পুনর্গঠন, আগস্টে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার কার্যক্রম শুরু হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি

দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আপডেট সময় ০৩:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬