ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের শুনে শুনেই ৭১ বছরে পুরো কোরআন হিফজ করলেন মিশরের নারী ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন

তারেক রহমান ‘কথিত প্রধানমন্ত্রী’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর ঘিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন সমস্যা সমাধানে নয়টি পরামর্শ দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা লেখেন।

পোস্টে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। এ সফরে জনগণের পক্ষ থেকে কিছু বিষয় গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নগর উন্নয়নে কাজ করতে মেয়র শাহাদাত হোসেনকে নির্দেশ দেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন।

এ ছাড়া চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার পরামর্শ দেন তিনি। মীর হেলাল ও খসরু গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব যেন সাধারণ মানুষের ওপর না পড়ে, সে বিষয়ে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।

চট্টগ্রামে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সালাহউদ্দিন গ্রুপ ও শহর বিএনপির নেতাদের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

কক্সবাজার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসৈকত ও পর্যটন এলাকাগুলোতে অবৈধ ব্যবসা, দখল ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

টেকনাফে মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মহেশখালীতে বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অবৈধ বা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা কিংবা কার্যক্রম থাকলে তা আইনগত ও রাষ্ট্রীয় প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যেসব রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হবে, সেগুলো লিখিতভাবে জনগণের সামনে প্রকাশের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টের শেষাংশে তিনি বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের প্রত্যাশা ক্ষমতার রাজনীতি নয়; বরং নিরাপত্তা, উন্নয়ন, সুশাসন ও জবাবদিহি। জনগণ এখন শুধু বক্তব্য শুনতে চায় না, কাজের প্রমাণ দেখতে চায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

তারেক রহমান ‘কথিত প্রধানমন্ত্রী’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬