ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’ হঠাৎ কেন সপরিবারে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি গাজী নজরুল মুক্তিযোদ্ধা, পালিয়ে যাওয়ার লোক নন: শুনানিতে আইনজীবী বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের শুনে শুনেই ৭১ বছরে পুরো কোরআন হিফজ করলেন মিশরের নারী ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার টুনিরহাট-দেবীগঞ্জ জেলা সড়কের পানিডুবি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ময়জউদ্দিন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

মানববন্ধনে মাদরাসার পক্ষ থেকে বলা হয়, বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৩ বছর ধরে ২৪ শতাংশ জমি মাদরাসার দখলে রয়েছে। নিয়মিতভাবে ওই জমির খাজনাও পরিশোধ করে মাদরাসা। ১৯৮৩ সালে অভিযুক্ত ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন ওই জমিটি মাদরাসার নামে দানপত্র করে দেন। এরপর মাদরাসার পক্ষ থেকে ওই জমিতে মাদরাসার সাইকেল গ্যারেজসহ দোকানঘর তুলে ভাড়া দেয়।

এদিকে গত শনিবার বিএনপি নেতা ময়জউদ্দিন ওই জমির প্রায় পাঁচ শতাংশ নিজের দাবি করে বালু ফেলতে শুরু করেন। এতে কয়েকটি দোকান বন্ধ হয়ে যায় প্রায়। একাধিক দোকানে তিনি তালাও ঝুলিয়ে দেন। এ ঘটনায় মাদরাসার পক্ষ থেকে মানববন্ধন করে জমি দখলের চেষ্টা বন্ধ ও মাদরাসার সম্পত্তি রক্ষার দাবি জানানো হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমিটি মাদরাসার দখলে রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। হঠাৎ করে গত শনিবার ময়জউদ্দিন মাদরাসার জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করেন। একই সঙ্গে মাদরাসার সামনে প্রতিষ্ঠানটির তৈরি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি।

মাদরাসা কমিটির সভাপতি ফরহাদ হোসেন বলেন, ওয়ার্ডের বিএনপির সভাপতি মইজুদ্দিন, তার ছেলেসহ কয়েকজন মিলে মাদরাসার দোকানগুলো দখলের জন্য সেখানে বালু ফেলেছেন। মাদরাসার জমি অবৈধ দখলের প্রতিবাদসহ বন্ধ করে দেওয়া দোকান খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এনিয়ে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের কোনো প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। এই জমি আমাদের। এনিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি। শনিবার আমাদের জমি আমরা দখল করছি।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬