ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

নাসীরুদ্দীন পাটওয়ারীর বি’রু’দ্ধে এবার নতুন অভি/যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি পুরোনো ছবি বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এর মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে মন্ত্রীর পক্ষ।

রোববার শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করা হয়। পোস্টে বলা হয়েছে, ছবিটি ২০২৩ সালের ৪ মে সময় টেলিভিশনের একটি টকশোর আগে তোলা। পুরোনো ছবিটিকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়।

এর আগে রোববার সকালে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন। ছবিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খানসহ আরও একজনকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি এটিকে ‘শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’ বলে উল্লেখ করেন।

তবে ছবির স্বয়ংক্রিয় দিন-তারিখের তথ্য অনুযায়ী, এটি ২০২৩ সালের ৫ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটে তোলা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে পাটওয়ারী ছবিতে থাকা তৃতীয় ব্যক্তির পরিচয় নিয়ে মন্তব্য করেন।

তার দাবি, ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী এবং তিনি ব্যারিস্টার সুমনের ভাই। একই সঙ্গে তার পদোন্নতি ও শিক্ষামন্ত্রীর নিজ এলাকায় পদায়ন নিয়ে প্রশ্ন তোলেন পাটওয়ারী।

অন্যদিকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, পুরোনো ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। গুজব নয়, সত্য ও যাচাই করা তথ্যের ভিত্তিতে কথা বলার আহ্বান জানিয়ে এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর বি’রু’দ্ধে এবার নতুন অভি/যোগ

আপডেট সময় ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬