ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বানচাল করা যাবে না: আমান উল্লাহ আমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বানচাল করা যাবে না: আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বাধা বা ষড়যন্ত্রই হোক না কেন—এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি। শুধু নাম পরিবর্তন করেছে। এ সময়ে মানুষ ভোট দিতে পারেনি, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। অথচ বাংলাদেশের মানুষ জানে—উন্নয়ন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উন্নয়ন মানে বেগম খালেদা জিয়া।”

তিনি আরও বলেন, “দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছে। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও চিকিৎসা পাননি। অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা নিয়েছেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে।”

সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিমউদ্দীন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্কর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিমসহ স্থানীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বানচাল করা যাবে না: আমান উল্লাহ আমান

আপডেট সময় ০১:৫১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫