ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব ওসমান হাদির কবরে প্রতিদিন ক্ষমা চাইতে যান এক শহীদের বাবা নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং গোয়ালন্দে তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ হালান্ডের নতুন লুকে প্রেমিকার আক্ষেপ, বললেন ‘কান্না পাচ্ছে’ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল ২০ বছর পর যে দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: নাতনি ও তার স্বামী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ৭০ বছরের বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় তার কথিত নাতনি ফাউজিয়া ও ফাউজিয়ার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা মামলায় নাতনি ও তার স্বামী গ্রেফতার।

বুধবার (৮ অক্টোবর) রাত ১২টার দিকে নাটোর সদর উপজেলার হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, মৃত ইঞ্জিনিয়ার শফিউল্লাহর স্ত্রী মমতাজ বেগমের সন্তানরা বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে তার দূরসম্পর্কের নাতনি ফাউজিয়া ও ফাউজিয়ার স্বামী মিনারুল সেখানে বসবাস করতেন।

তিনি আরও জানান, ফাউজিয়ার বেপরোয়া চলাফেরা পছন্দ করতেন না মমতাজ বেগম। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বিরোধ হতো। এর জেরে গত ৫ অক্টোবর রাতে ফাউজিয়া বিদেশি বড় টর্চলাইট দিয়ে পিটিয়ে মমতাজ বেগমকে হত্যা করে। এরপর গহনা নিয়ে স্বামী মিনারুলকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় সে।

পরে তারা নাটোর শহরের একটি বাড়িতে আত্মগোপনে ছিল। বিক্রি করা গহনার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তিন দিন পর তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি গোলাম সারওয়ার হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নাটোরে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: নাতনি ও তার স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫