ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনাল রায় ঘিরে ‘গ্যাস বেলুন ষড়যন্ত্রে’ নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ সদস্য গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে আসামি শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা আসন্ন ১৩ নভেম্বরের ট্রাইব্যুনাল রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, আতঙ্ক সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া তারা ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে ঢাকাজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান লেখা এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে উত্তেজনা ছড়ানোর পরিকল্পনা করেছিল।

গ্রেপ্তার অভিযান চালানো হয় ডিবির মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান বিভাগে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য রায়হান খান আজাদ, শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ছোটন চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকনসহ আরও অনেকে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীতে একাধিক নাশকতামূলক কর্মসূচির পরিকল্পনার কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে, এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনাল রায় ঘিরে ‘গ্যাস বেলুন ষড়যন্ত্রে’ নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫