ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ আসামির স্বীকারোক্তি পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া (১০), ইসা আলীর মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া (১০)। এর মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে চার শিশু একসঙ্গে শাপলা তুলতে বিলে যায়। একপর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা বলেন, “চার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ আসামির স্বীকারোক্তি

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫