ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান

লাকসামে বন্দুক ঠেকিয়ে এতিমখানার ২৫ লাখ টাকার গরু লুট, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসাম উপজেলায় বন্দুকের মুখে একটি এতিমখানার গরুর খামার থেকে প্রায় ২৫ লাখ টাকার ১২টি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। তিন মাসে দুই দফায় সংঘটিত এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও কেয়ারটেকারসহ আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায়

রোববার (১ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, এতিমখানার নিজস্ব গরুর খামারের আয়ে প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ চালানো হতো। কিন্তু টানা দুই দফা ডাকাতির পর শিক্ষক ও ছাত্রদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এখন উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে।

মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বলেন, “গত শুক্রবার ভোরে ১০-১২ জন ডাকাত দুইটি পিকআপ নিয়ে আসে। তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও কেয়ারটেকার উৎসব হোসাইনকে বেঁধে খামার থেকে ৫টি গরু নিয়ে যায়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।”

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, “তিন মাস আগে একই খামার থেকে আরও ৭টি গরু লুট হয়েছিল। এই খামারের আয়ে এতিমখানার খরচ চলত। এখন সব বন্ধ হয়ে গেছে।”

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, “গরু উদ্ধারে ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদরাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

🔹 এলাকাবাসীর দাবি: দ্রুত গরু উদ্ধার ও ডাকাতচক্রের মূল হোতাদের গ্রেপ্তার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি

লাকসামে বন্দুক ঠেকিয়ে এতিমখানার ২৫ লাখ টাকার গরু লুট, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫