ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১৩নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষক।

তার আকস্মিক মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক জানিয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উপস্থিতিতে মহিলাদের নিয়ে উঠান বৈঠক চলছিল। এ সময় হঠাৎ স্ট্রোক করলে হারুনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হারুন বিএনপির প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতি তার অসংখ্য ত্যাগ রয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে আছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

আপডেট সময় ০৬:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫