ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাইকমিশনার/বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেন ৯ জনের কাতারের জালে কানাডার ৪ গোল  সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ এবং জনগণকে পক্ষে নিতে না পারলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়েও প্রশ্ন দেখা দেবে। বিভাজন ও বিভক্তি রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তারেক রহমান আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে। বিচার হবে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং আইনের মাধ্যমে। বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং ক্ষমতায় এলে স্বাবলম্বী মা ও পরিবার গড়ে তোলা হবে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্রের সুযোগ-সুবিধা জনগণের কাছে সহজলভ্য করার ব্যবস্থা করা হবে।

দুর্নীতি দমন কমিশনের কাজেও সরকারের হস্তক্ষেপ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে দেশ পরিচালনার বিস্তারিত পরিকল্পনা বিএনপির কাছে রয়েছে, যা অন্য কোনো দল এত স্পষ্টভাবে তুলে ধরেনি, যোগ করেন তারেক রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান

আপডেট সময় ০৮:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫