ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাইকমিশনার/বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেন ৯ জনের কাতারের জালে কানাডার ৪ গোল  সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা সজীব ভূঁইয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৪৬ বার পড়া হয়েছে

সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। তবে কোন বিষয়ে সংবাদ সম্মেলন হবে—তা কর্মসূচিতে উল্লেখ করা হয়নি।

এদিকে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল ঘোষণার আগে দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করতে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা অন্য কোনো পদে থেকে কেউ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজে প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে প্রচারেও অংশগ্রহণ করা নিষিদ্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা সজীব ভূঁইয়া

আপডেট সময় ১০:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫