ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই। তিনি জানান, ক্ষমতায় এলে দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে ইন্টারনেট প্রদান করা হবে।

দুর্নীতির লাগাম টানার বিষয়ে তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে, বিএনপি হস্তক্ষেপ করবে না। স্বাধীনতার পর বিএনপি সব সময় দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করেছে। বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করেছিলেন।”

তারেক রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে ‘কৃষি কার্ড’ চালু করে লাখো প্রান্তিক কৃষককে অর্থনৈতিকভাবে সাবলম্বী করা হবে। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে পরিবারের নারী সদস্যদের নামে, যা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেন, “আমাদের পরিকল্পনার মাত্র ৪০ শতাংশ অর্জনও জনগণকে আমাদের প্রতি আস্থা বাড়াবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

আপডেট সময় ০৭:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫