ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের ৬৬ শতাংশ মানুষ। এই তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড পরিচালিত জরিপে।

‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শিরোনামের এই জরিপে দেখা গেছে, বিএনপির পরই জনগণের পছন্দের তালিকায় রয়েছে জামায়াতে ইসলামী

জরিপ অনুযায়ী, দেশের অর্ধেকের বেশি নাগরিকের ধারণা, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি উন্নতির দিকে যাবে। একই সঙ্গে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মনে করেন, জামায়াতে ইসলামী জয়ী হলেও দেশ ভালোভাবে পরিচালিত হবে।

‘সুষ্ঠু নির্বাচন হলে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসন পাবে’—এই প্রশ্নে প্রায় ৬৬ শতাংশ অংশগ্রহণকারী বিএনপিকে নির্বাচনী প্রার্থীর প্রধান দল হিসেবে দেখেছেন। নারীদের এবং বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এ বিষয়ে তেমন পার্থক্য নেই। অন্যদিকে প্রায় ২৬ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসন পাবে।

জরিপে আরও দেখা গেছে, আওয়ামী লীগের পক্ষে ৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পছন্দ করেছেন ০.৮ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি (জাপা) পছন্দ করেছেন শূন্য দশমিক ০১ শতাংশ।

‘নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে উপকার হবে’—এই প্রশ্নে ৫৭ শতাংশ মানুষ বিএনপিকে সর্বোত্তম মনে করেছেন। ৩২.৫ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। আওয়ামী লীগ পছন্দ করেছেন ৮.৫ শতাংশ মানুষ, এনসিপি পছন্দ করেছেন ০.৯ শতাংশ। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পছন্দ করেছেন ০.১ শতাংশ।

জরিপটি পরিচালনা করেছে জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮–৫৫ বছর বয়সী ১,৩৪২ জন অংশগ্রহণ করেছেন। তথ্য সংগ্রহ করা হয় ২১–২৮ অক্টোবরের মধ্যে। জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না এবং অংশগ্রহণকারীরা অনলাইন বা ছাপা পত্রিকা পড়তে সক্ষম ও ভোট দেওয়ার সম্ভাবনা রাখেন। ফলাফলের নির্ভরযোগ্যতা ৯৯ শতাংশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

আপডেট সময় ০৮:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫