ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ ভোলায় পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি চক্রের ৫ সদস্য আটক শেখ হাসিনাকে দেশে ফেরাতে মধ্যরাতে নেতাকর্মীদের শপথগ্রহণ, ভিডিও ভাইরাল জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশ থেকে বিপুল জনশক্তি নেবে জাপান সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট  রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

দাঁড়িপাল্লায় ভোট চাইতে রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, খুঁটিতে বেঁধে রাখে জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

এবার যশোরের শার্শায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে এক জামায়াত নেতার ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা। আটক সাব্বির হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি বাগআঁচড়া ২নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে। তবে সাব্বির হোসেনের দাবি তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে ওই নারীর ঘরে গিয়েছিলেন।

জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাব্বির হোসেনকে ওই নারীর কক্ষ থেকে আপত্তিকার অবস্থায় আটক করা হয়। পরে তাদের দুইজনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে এসে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। তারই সূত্রে ধরে রাতে ওই নারীর কক্ষে যান। বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হলে কয়েকজন মিলে ভেতরে প্রবেশ করলে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ব্যাপারে ৮নং বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের নেতা নন, তিনি জামায়াতের কর্মী। নির্বাচনের সময় একটি মহল এই ঘটনা নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।

এদিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে তার স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

দাঁড়িপাল্লায় ভোট চাইতে রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, খুঁটিতে বেঁধে রাখে জনতা

আপডেট সময় ০৫:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬