ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা হাদি হত্যার বিচারের দাবি বন্ধে খুনের দায় চাপানোর চেষ্টা: জাবের সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকক্ষে হাঁটুসমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের তিন হাজার গাছ ঈদুল আজহার ছুটি নিয়ে বড় সুখবর মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

দেশের ২৯৯ আসনে ব‍্যালট পেপার পৌঁছে গেছে: ইসি সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৯৯ আসনে ব‍্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করাএই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি। 

ইসি সচিব বলেন, আমরা সত‍্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ‍্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।

ইসি সচিব বলেন, সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সাফল্য।  

তিনি বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

দেশের ২৯৯ আসনে ব‍্যালট পেপার পৌঁছে গেছে: ইসি সচিব

আপডেট সময় ১২:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬