ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র অবস্থান পরিবর্তন করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ দেশের মানুষের কাছে সরকার জবাব দিতে বাধ্য। আজ মঙ্গলবার (১০ মার্চ) বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠেফ্যামিলি কার্ডএর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীদের ক্ষমতায়ন সম্ভব না হলে দেশকে কোনোভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিলো তখন দেশনেত্রী খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আজকে নারী সমাজকে অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল করতে চাই। আমরা ক্ষমতায় আসার আগেই পরিকল্পনা করেছি কিভাবে নারীদের ক্ষমতায়ন করবো, অর্থনৈতিকভাবে সচ্ছল করবো। এবং তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড সারাদেশে আমরা বিতরণ করা শুরু করলাম। আমাদের ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টে ৩৭ হাজার নারী অংশগ্রহণ করেছেন। 

কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি বিএনপি সরকার বাংলাদেশের ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসবে। আগামী ৫ বছরের মধ্যে সকলকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। আমরা একটি দায়িত্বশীল সরকারের দায়িত্ব পালন করতে চাই, যে সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। আমারা সরকার গঠনের ১ মাসের মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড প্রদানের যে প্রস্তুতি তা আমরা বাস্তবায়ননের কাজ শুরু করেছি। 

কৃষক কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতির আরেকটি হলো কৃষি কার্ড। এর বাস্তবায়নও আমরা শুরু করেছি। আজকের দিনে আমার যে ৩৭ হাজার নারীকে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড দিতে সক্ষম হবো।  আমরা বলেছিলাম যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সুদ সহ আমরা তা মওকুফ করবো। গত সপ্তাহে সুদ সহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬