ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দিনভর নাটকীয়তার পর অবশেষে শিল্পকলাতেই এনসিপির সভা ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ১৫১৯ বার পড়া হয়েছে

তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিচ্ছেন বাংলাদেশ জা’তীয় দলের সাবেক ক্রিকেটার ও চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল।

শনিবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগ’ঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পোস্টের ক্যাপশনে তিনি তামিম ইকবালকে বীর চট্টলার গর্বের সন্তান উল্লেখ করে তারুণ্যের সমাবেশে স্বাগত জানান। বিকেল থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারু’ণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হতে যাচ্ছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। তরুণদের ঢল নামে সকাল থেকেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনভর নাটকীয়তার পর অবশেষে শিল্পকলাতেই এনসিপির সভা

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম

আপডেট সময় ০৩:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫