ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

এবার নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, টিকটকার আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫) আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে ও রাসেল ইসলাম তানর উপজেলার আড়া দিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা২০২৬ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর ঐ মিলন মেলায় অংশগ্রহণ করেন।  এদিন পার্কে আসা রূপপুর পারমানবিক প্রকল্পের ২ বিদেশী নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পেজে পোস্ট করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিদেশী নাগরিককে হয়রানী করায় গ্রিন ভ্যালী পার্ক  কর্তৃপক্ষ মামলা করে এরপর পুলিশ দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী নাএমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়। 

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশের পর্যটন স্থানগুলোতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬