ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি ফোরকান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের কাপাসিয়ায় শারমিন খানম নামে এক নারী, তার তিন সন্তান এবং ভাইকে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত নারীর বাবা সাহাদত মোল্যা। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি মামলা (নং ১৭) করেন। মামলায় নিহত শারমিন খানমের স্বামী ফোরকানকে প্রধান আসামি এবং অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।

নিহতরা হলেনবাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইকান্দি (উত্তর চরপাড়া) গ্রামের বাসিন্দা শারমিন খানম (৩৫), শ্যালক রসুল (২২), ফোরকানের তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা () এবং ফারিয়া (দেড় বছর)পেশায় প্রাইভেটকারচালক অভিযুক্ত ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

হত্যার ঘটনা নিয়ে দুই ধরনের বিরোধের তথ্য জানিয়েছে পুলিশ ও নিহতের স্বজনেরা। মূলত স্বামীস্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ, দ্বন্দ্ব ও মনোমালিন্য থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (৯ মে) সকাল ৬টার দিকে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে এক নারী, তার তিন মেয়ে ও নারীর ভাইয়ের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো গোপালগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি ফোরকান

আপডেট সময় ১১:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬