ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা আর নয়, ক্যাম্পাস থেকেই তৈরি হবে উদ্যোক্তা: প্রধানমন্ত্রী লালমনিরহাটে পুশইনচেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিলো এলাকাবাসী ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা  এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি

কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজে উদ্ধার এমপি আনোয়ারুল আনারের সন্দেহভাজন ল্যান্ড ক্রুজার!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোন থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের এই গাড়ির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। গাড়ি থেকে পাওয়া গেছে সংসদ সদস্য (এমপি) এবং সিআইপি স্টিকার, সঙ্গে রয়েছে গাড়ির মূল কাগজপত্রও।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সদ্য নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত গাড়ি।

রাত ১২টায় পুলিশ অভিযান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
গাড়িটি উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত আটতলা বিশিষ্ট ‘সাফিনা টাওয়ার’-এর গ্যারেজ থেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, “গাড়ি থেকে এমপি ও সিআইপি স্টিকারসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আনোয়ারুল আজীম আনারের গাড়ি।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতের কলকাতায় নিখোঁজ হওয়ার পর নিহত হন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আনার। তার মৃত্যু ঘিরে দেশে ও বিদেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
এই গাড়ি উদ্ধারের ঘটনা তার মৃত্যু রহস্যে নতুন মোড় যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা আর নয়, ক্যাম্পাস থেকেই তৈরি হবে উদ্যোক্তা: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজে উদ্ধার এমপি আনোয়ারুল আনারের সন্দেহভাজন ল্যান্ড ক্রুজার!

আপডেট সময় ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫