ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

ইমরান খানের জামিনে মুক্তিতে পিপিপির আপত্তি নেই: বিলাওয়াল ভুট্টো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান যদি আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান, তাহলে তাঁর বা তাঁর দলের কোনো আপত্তি নেই।

সোমবার (৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, “যদি আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমরা এর বিরোধিতা করব না। জামিন তার আইনগত অধিকার, এবং আমি বা আমার দল কেউই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবো না।”

তিনি আরও বলেন, পাকিস্তানে প্রতিটি মামলাই নিরপেক্ষ ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হওয়া উচিত। আদালত যা সিদ্ধান্ত নেবে, তা মান্য করা হবে।

উল্লেখ্য, পিটিআই নেতা গওহর আলী খান দাবি করেছেন, আগামী ১১ জুন ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।”

গওহর আলী খান আশা প্রকাশ করেছেন যে, এদিন জামিন পেতে পারেন পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রসঙ্গত, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে বিভিন্ন অভিযোগে সাজা দেওয়া হয়। তবে তাঁরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

ইমরান খানের জামিনে মুক্তিতে পিপিপির আপত্তি নেই: বিলাওয়াল ভুট্টো

আপডেট সময় ০৬:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫