ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

এবার নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবেএমন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১০ জুন) এ সংক্রান্ত নীতিমালার তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, গুরুতর আহত হয়ে সাময়িক অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণভাবে আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

এ ছাড়া, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেয়ার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হবে।নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান পাওয়া যাবে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের পর অনুদানের অর্থ প্রদান করা হবে। ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা ছিল না। নতুন নীতিমালার মাধ্যমে অনুদান প্রদানের প্রক্রিয়া এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন

আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬