ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর প্রাণ গেল ৪ যুবকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।

এদিকে মৃতরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।

জানা যায়, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর প্রাণ গেল ৪ যুবকের

আপডেট সময় ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫