ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

৩৫ বছর পর শিক্ষা ফিরে পাওয়ার লড়াই: এসএসসি পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য দেলোয়ার হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

৩৫ বছর আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পড়াশোনার পথ থেকে ছিটকে পড়েছিলেন নাটোরের বাগাতিপাড়ার দেলোয়ার হোসেন দুলু। তবে শিক্ষার প্রতি অটল আগ্রহ ও উচ্চশিক্ষার স্বপ্ন তাকে আবারও কলম ধরতে বাধ্য করেছে। বয়স ৫২ হলেও দেলোয়ার অংশ নেন চলতি বছরের এসএসসি পরীক্ষায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। তবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবারও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি তিনি।

বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের শিক্ষাজীবনের শুরুটা ছিল উজ্জ্বল। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি অর্জনের পর বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছিলেন তিনি। কিন্তু ১৯৯০ সালে এক পরীক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বহিষ্কৃত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন এবং ক্ষোভে পড়াশোনা ছেড়ে দেন।

তবে কয়েক দশক পর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আবারও উপলব্ধি করেন শিক্ষার গুরুত্ব। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে গিয়ে নিজের মধ্যে চেপে রাখা শিক্ষার আকাঙ্ক্ষা আবার জেগে ওঠে। সবার অগোচরে নবম শ্রেণিতে ভর্তি হন দেলোয়ার এবং রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ি দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

দেলোয়ার বলেন, “ছোটবেলায় আমার স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হওয়া। কিন্তু একটা ঘটনার কারণে স্বপ্ন থেমে গিয়েছিল। আবার সেই স্বপ্নকে জীবন্ত করতে চেয়েছি। সমাজের কটু কথা আমলে নেইনি। এবার ইংরেজিতে পাস করতে পারিনি, তবে হাল ছাড়ছি না। আগামী বছর আবার পরীক্ষা দেবো।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

৩৫ বছর পর শিক্ষা ফিরে পাওয়ার লড়াই: এসএসসি পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য দেলোয়ার হোসেন

আপডেট সময় ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫