ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সামনে এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। তবে মাঠের সাফল্যের মাঝেই নতুন এক শঙ্কা ঘিরে ধরেছে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকাকে। বিশ্বকাপ শেষে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।

আর্জেন্টিনা যদি ১৯ জুলাইয়ের ফাইনালে ওঠে, তাহলে টুর্নামেন্ট শেষ হওয়ার মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচ। দীর্ঘ বিশ্বকাপ অভিযানের পর ক্লান্তি বা বিশ্রামের প্রয়োজন হলে সেই ম্যাচে না-ও খেলতে পারেন মেসি।

কিন্তু এমএলএসের নিয়ম বলছে, উপযুক্ত বা অনুমোদিত মেডিকেল কারণ ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অংশ না নিলে, পরবর্তী লিগ ম্যাচে তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।

এমন পরিস্থিতির মুখে মেসি আগেও পড়েছেন। গত বছরও অতিরিক্ত ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে না খেলায় ইন্টার মায়ামির সতীর্থ জর্দি আলবার সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

এবারও আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় এবং মেসি অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকেন, তাহলে একই নিয়মে আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন ফুটবল বিশ্বের এই মহাতারকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসির সামনে এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

আপডেট সময় ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬