ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বিশ্বকাপে ব্রাজিলের ভ’রা’ডু’বি নিয়ে বি’স্ফো’র’ক দাবি পেলে-কন্যার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর দেশটির ফুটবল কাঠামো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি নাসিমেন্তো। তার দাবি, মাঠের ব্যর্থতার মূল কারণ খেলোয়াড় নয়, বরং ব্রাজিলের ফুটবল প্রশাসনের দীর্ঘদিনের অস্বচ্ছতা ও জবাবদিহিতার সংকট।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো ব্রাজিল। এমন ব্যর্থতার পর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাসিমেন্তো বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে। এটি একটি বন্ধ ও আত্মকেন্দ্রিক কাঠামোয় পরিণত হয়েছে। সবাই সমস্যার কথা জানে, কিন্তু কেউ তা সমাধান করতে পারছে না।’

তার মতে, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। নিয়মিতই বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছেন। কিন্তু জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা প্রমাণ করে সমস্যাটা মাঠে নয়, বরং ফুটবল পরিচালনার কাঠামোয়।

নাসিমেন্তো আরও জানান, তার বাবা পেলে জীবিত থাকতেই ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। একই সময়ে তিনি ফ্রান্সের মতো দেশগুলোর শক্তিশালী ফুটবল কাঠামোর উদাহরণ টেনে বলেন, সফল হতে হলে ব্রাজিলকেও প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতার পথে হাঁটতে হবে।

তবে আশার কথাও শুনিয়েছেন তিনি। নাসিমেন্তোর মতে, বিদেশি বিনিয়োগের মাধ্যমে কিছু ঐতিহ্যবাহী ক্লাবে ইতিবাচক পরিবর্তন আসছে। উদাহরণ হিসেবে তিনি বোটাফোগোর কথা উল্লেখ করে বলেন, সমালোচনা থাকলেও জবাবদিহি ও স্বচ্ছতার সংস্কৃতি ক্লাবটির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে, ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার দায় শুধু খেলোয়াড়দের কাঁধে নয়— ফুটবল প্রশাসনের কাঠামোগত সংকটই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইনে অস্ত্রের বাণিজ্য, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

বিশ্বকাপে ব্রাজিলের ভ’রা’ডু’বি নিয়ে বি’স্ফো’র’ক দাবি পেলে-কন্যার

আপডেট সময় ১১:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬