ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ সংশোধনীতে বদলাচ্ছে জামায়াতের গঠনতন্ত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত বছর পর দলীয় গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে প্রায় ১৪টি সংশোধনী আনার প্রস্তুতি চলছে।

দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের নেতৃত্বে এটিই হতে যাচ্ছে গঠনতন্ত্রের সবচেয়ে বড় সংশোধন। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো, নতুন উপদেষ্টা পরিষদ গঠন এবং বিভিন্ন সাংগঠনিক ধারার পরিমার্জন।

খসড়া প্রস্তাব অনুযায়ী, জেলা ও মহানগর পর্যায়ের আমিরদের আর্থিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি দলীয় অর্থায়নের উৎস ও আর্থিক ব্যবস্থাপনা আরও সুস্পষ্টভাবে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সংশোধনী প্রস্তাব নিয়ে ইতোমধ্যে দলীয় শুরা বৈঠকে আলোচনা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রস্তাবগুলো প্রথমে সংশোধনী কমিটি, এরপর নির্বাহী পরিষদ এবং শেষে শুরা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ও রয়েছে। সেখানে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চিন্তা করা হচ্ছে, যারা দলের সদস্য না হলেও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জামায়াত নেতাদের দাবি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সময়োপযোগী করতেই এই সংশোধনীগুলো আনা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের পর নতুন গঠনতন্ত্র দলটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৪ সংশোধনীতে বদলাচ্ছে জামায়াতের গঠনতন্ত্র

আপডেট সময় ১২:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬