ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন আইফোন কিনতে সন্তানকে লাখ টাকায় বিক্রির অভিযোগ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: প্রতিমন্ত্রী ইশরাক

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্য ও ত্যাগীদেরই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যরা সুযোগ নেবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। রোববার (৯ আগস্ট) রাতে নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও ষড়যন্ত্রে লিপ্ত। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এই বিচার নিয়ে মিথ্যাচার করেছে।

বিএনপি পরিবারকে একটি ঘরের বাসিন্দা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে তা শক্ত হাতে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব বিষয়ে জনগণকে জানাতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

আপডেট সময় ১০:২৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬