ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা চাকরি থেকে বরখাস্ত

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তিনি।

এর আগে সাংবাদিক আরিফের মামলায় সুলতানা পারভীন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয় এবং আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে ২ সেপ্টেম্বর আদালত তা খারিজ করে তাঁকে কারাগারে পাঠান। যদিও ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের জামিন মঞ্জুর করেছে, তবে কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় বুধবার রাত পর্যন্ত তিনি কুড়িগ্রাম কারাগারেই বন্দী ছিলেন।

২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে “সুলতানা সরোবর” নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটে। তাঁকে হত্যা প্রচেষ্টার পর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মাদক রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নামে সাজা দেওয়া হয়।

ঘটনার পর আরিফ মামলা করেন এবং দীর্ঘ তদন্ত শেষে পিবিআই চার্জশিট দেয়, যেখানে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা চাকরি থেকে বরখাস্ত

আপডেট সময় ১০:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫