ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে চাঁদার দাবিতে হামলা ও লুটপাটের অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বেহেরপাড়া গ্রামে একটি বিয়েবাড়িতে চাঁদার দাবিকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস আলী মালত বুধবার (১০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে লিটু খান, জামির মোল্লা, দাদন ঢালী, আবুল ঢালী, তুহিন খান ও রুবেল খানসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিরা প্রথমে বিয়েবাড়ি থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন সন্ত্রাসী বিয়েবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। টাকা না দিলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এতে অতিথিরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বেই এ হামলা সংঘটিত হয়।

অভিযুক্ত লিটু খান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সেখানে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ছোটখাটো ঘটনা ঘটেছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে চাঁদার দাবিতে হামলা ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় ০৮:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫