ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’: দুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের দল। আমরা এই আদর্শকে ধারণ করি, লালন করি। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের আলাইপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘ইতিহাস বলে, স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সে দেশের বিদ্যমান রাজনৈতিক নেতৃত্বই স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বশূন্যতার অভিজ্ঞতা পেয়েছিল। তখনও কেউ ঘোষণা না দেওয়ায় জিয়াউর রহমান উপলব্ধি করেন—এই ঘোষণা ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মানুষকে মুক্তিযুদ্ধের বিজয়ের স্বপ্ন দেখান।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘোষণা নয়, রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে তিনি স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সে কারণেই কোটি মানুষের আবেগের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

মুক্তিযোদ্ধা কমান্ডের নাটোর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, হাবিবুল ইসলাম আকন্দ হেলাল, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী রোজ, জমশেদ আলী, গোলাম রসুল, নঈমউদ্দিন, জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’: দুলু

আপডেট সময় ০৬:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫