ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

খালেদা জিয়াকে বিদেশ না নিলে দুই–চার দশ দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: লক্ষ্মীপুরে এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তাকে যদি বিদেশে নিতে হয়, তাহলে লন্ডনে ছেলের থাকা দরকার হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন—হয়তো দুই–চার দশ দিনের মধ্যেই।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন কঠিন। কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। অত্যাচার-নির্যাতন করে ভোট করার সুযোগ তারা রাখেনি। দেশে বহু রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তাদের বক্তব্য ও বিএনপির বক্তব্য—উভয়ই জনগণ মূল্যায়ন করবে। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থাকার অঙ্গীকার আমরা তুলে ধরছি।’

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

খালেদা জিয়াকে বিদেশ না নিলে দুই–চার দশ দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: লক্ষ্মীপুরে এ্যানি

আপডেট সময় ০৭:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫