ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

আসামি সাত্তারের বদলে ১৫ হাজার টাকার বিনিময়ে জেল খাটছেন সাইফুল!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাজীপুরে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে প্রকৃত আসামির হয়ে কারাবন্দি হয়েছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। বন বিভাগের করা মামলায় প্রধান আসামি সাত্তার মিয়া আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে থাকার কথা থাকলেও তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। আর তার পরিবর্তে গাজীপুর জেলা কারাগারে বন্দি আছেন একই গ্রামের বাসিন্দা সাইফুল।

প্রকৃত আসামি সাত্তার মিয়ার বয়স ৪৫ বছর। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার মোথাজুরী তালচালা গ্রামে। কারাগারে থাকা সাইফুল ইসলাম (৩০) একই গ্রামের রহিম বাদশার ছেলে। এলাকাবাসীর দাবি, মামলার ঝামেলা এড়াতেই সাত্তারের লোকজন সাইফুলকে অর্থের লোভ দেখিয়ে তার নামে কাগজপত্র তৈরি করেন এবং আদালতে আত্মসমর্পণ করান।

গত ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের ফুলবাড়িয়া (বা কাচিঘাটা) রেঞ্জ এলাকার বন থেকে সরকারি গাছ কাটার সময় বন কর্মকর্তারা হাতেনাতে কয়েকজনকে আটক করেন। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে বন বিভাগ জড়িতদের বিরুদ্ধে মামলা করে। তিন মাস পর ৭ ডিসেম্বর প্রধান আসামি সাত্তার আদালতে হাজিরা দেন। অভিযোগ আমলে নিয়ে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু স্থানীয়ভাবে অনুসন্ধান করে দেখা যায়, যার থাকার কথা কারাগারে, তিনি নিজ এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।

ফুলবাড়িয়া ইউনিয়নের তালচালা গ্রামে গিয়ে পাওয়া যায় না সাত্তারকে। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ব্যক্তিগত কাজে মাওনায় অবস্থান করছেন। যদিও আদালতের নথি অনুসারে এই সময়ে তার থাকা উচিত ছিল জেলা কারাগারে।

এদিকে গাজীপুর জেলা কারাগারের নথিতেও বন্দির নাম লেখা আছে ‘সাত্তার’। তবে ছবি যাচাই করতেই ফাঁস হয় ‘আয়নাবাজি’-র মতো ঘটনা। জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম, যিনি সাত্তারের হয়ে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে কারাগারে যান। তার বাবা রহিম বাদশা বলেন, ‘জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে ১৫ হাজার টাকার বিনিময়ে সাত্তারের পরিবর্তে হাজিরা দিতে গেছিল সাইফুল।’

কালিয়াকৈর কাচিঘাটা রেঞ্জের বিট অফিসার শরিফ খান বলেন, ‘স্থানীয়দের অস্ত্রের মুখে আমরা অসহায় তাই আলামত জব্দ করে ফিরে এসে মামলা দায়ের করি।’

কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আসামি এন্ট্রি করার সময় সে তার নাম সাত্তার বলেছে তাই সন্দেহ করিনি। পরে জানার পর বায়োমেট্রিক পরীক্ষা করে জানতে পারি, সে আসলে সাত্তার না; সাইফুল ইসলাম। বিষয়টি আমরা আদালতে চিঠি দিয়ে অবগত করেছি।’

ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অর্থ লেনদেনের মাধ্যমে ‘ভাড়াটে আসামি’ পাঠানোর এ ধরনের ঘটনা সমাজে গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন

আসামি সাত্তারের বদলে ১৫ হাজার টাকার বিনিময়ে জেল খাটছেন সাইফুল!

আপডেট সময় ১২:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫