ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে একাধিকবার জমি চেয়েও পাইনি: মোদি

বুড়িচংয়ে ৪০ কেজি গাঁজাসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মো. ইসহাক (৩৬) নামের ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

গ্রেপ্তার ইসহাক ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত ইসহাক এলাকায় অপরাধ জগতের সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, চুরি ও মারামারিসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। তার পাশাপাশি ওই পরিবারের আরো কয়েকজন সদস্যও একই ধরনের অপরাধে জড়িত।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব

বুড়িচংয়ে ৪০ কেজি গাঁজাসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫