ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাইকমিশনার/বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেন ৯ জনের কাতারের জালে কানাডার ৪ গোল  সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প কাতার এখন ১০ জনের দল

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—পদত্যাগ করছেন বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাঁদের পদত্যাগপত্র জমা পড়বে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তাঁদের পদত্যাগের পর তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়ে যাবে।

সরকারের ভেতরে এখন আলোচনা চলছে—নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে নাকি বর্তমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। সূত্র জানায়, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

আপডেট সময় ০৭:১৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫