ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম ‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

এবার সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাওয়ার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ডাক্তাররা অনুষ্ঠানটিতে যেতে নিষেধ করলেও খালেদা জিয়া মানসিক শক্তি নিয়ে যথাসময়েই সেখানে উপস্থিত হন। তিনি অসুস্থ হওয়ার আগে ওই প্রোগ্রামে গিয়েছিলেন। যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে ডাক্তাররা প্রোগ্রামে যেতে নিষেধ করেছিলেন। তারেক রহমান জানান, ওই অনুষ্ঠান থেকে ফেরার দুই দিন পর—২৩ নভেম্বর—খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তারেক রহমান বলেন, কিন্তু খালেদা জিয়া মনের সমস্ত জোর একত্রিত করে প্রোগ্রামটিতে যান। এতে বুঝতে বাকি থাকে না, আপনাদের (ডিফেন্স সদস্যদের) সাথে জিয়া পরিবারের সম্পর্ক কি? তিনি আরও বলেন, জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। শুধু তাই নয় স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতীকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান

আপডেট সময় ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫