ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

রাষ্ট্রপতির সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন, যেকোনো সময় তফসিল ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে- নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ভোটের প্রস্তুতির বিষয়ে জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সবই গ্রহণ করে রেখেছে ইসি। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এদিন সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। আর পরবর্তীতে তা প্রচার করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

ব্যালটে থাকছে না নৌকা প্রতীক – এবার আওয়ামী লীগকে ছাড়াই ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে নৌকা প্রতীকটি এবার আর ব্যালট পেপারে থাকছে না। কেননা, নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের আর নিজ প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে না। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নিবন্ধন বাতিল রয়েছে বা স্থগিত রয়েছে এমন দলের প্রতীক ব্যালটে থাকবে না।

প্রবাসীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন – এবারের নির্বাচনে বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে ইসি। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা এবং দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা। এছাড়া এবারই প্রথমবারের মতো জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

রাষ্ট্রপতির সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন, যেকোনো সময় তফসিল ঘোষণা

আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫