ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করবো। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করবো।

এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমাদের মনোনয়ন তালিকা অনেক ব্যাতিক্রম আছে।

এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোটে সকলে ভোট দেবেন। প্রার্থীরাও ‘হ্যাঁ’ ভোটে ভোট চাইবেন। দুনীতি, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কাউকে পেলে আমাদের জানালে প্রার্থিতা বাতিল করে দেব। নির্বাচনী আইন না মানলে প্রার্থিতা বাতিল করবো। আমরা ১২৫ জনের প্রথম তালিকা ঘোষণা করব। আমাদের আরো দুইটি তালিকা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

আপডেট সময় ১১:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫