ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে: ড. মাসুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের সবচেয়ে বড় সংকট হলো দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যদি এমন নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে দেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।

ঢাকা-৪ সংসদীয় এলাকায় মিরহাজিরবাগে দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব থাকলে নতুন বাংলাদেশ গঠন সম্ভব। জনগণ ভোট দিয়ে যদি দাঁড়িপাল্লা প্রতীককে ক্ষমতায় আনেন, তাহলে ফ্যাসিবাদ, দুর্নীতি ও সন্ত্রাসের পুনরাবৃত্তি হবে না।

ড. মাসুদ আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে সমাজ একক কোনো দলের দখলে থাকবে না এবং জনগণ জুলুমের শিকার হবে না। তিনি ইসলামী ছাত্রশিবিরের নির্বাচিত প্যানেলকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, সেইভাবে জামায়াত নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন দিশা দেখাবে।

ঢাকা-৪ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, চব্বিশের বিপ্লব পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ দুর্নীতিমুক্ত, সৎ ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব নির্বাচিত করবে।

সভা শেষে ড. মাসুদের নেতৃত্বে সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ অভিযান পরিচালনা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে: ড. মাসুদ

আপডেট সময় ১০:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫