ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জোট সঙ্গীদের ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দিতে বিএনপির আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টে রুলের ওপর বিএনপি আবেদন করেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার হাইকোর্টে আবেদনপত্র জমা দেন, যেখানে বিএনপির জোট সঙ্গীদের ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে এ আবেদন করা হয়। আগামীকাল আবেদনটির ওপর শুনানি হতে পারে।

গত ১ ডিসেম্বর হাইকোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন হলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না, তা জানতে একটি রুল জারি করেন। ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রেশাদ ইমাম, ব্যারিস্টার সাহেদুল আজম ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, অ্যাডভোকেট জহুরুল ইসলামসহ এনসিপির আইনজীবীরা রুলের বিরোধিতা করেন।

এর আগে ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) রিট দায়ের করেন। রিটে চ্যালেঞ্জ জানানো হয়, আসন্ন নির্বাচনে জোটভুক্ত দলগুলোকে নিজেদের দলীয় প্রতীকে ভোট দিতে বাধ্য করার বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল করার জন্য। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা রিটে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে, যার মাধ্যমে নির্বাচনে জোটভুক্ত দলগুলোকে নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জোট সঙ্গীদের ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দিতে বিএনপির আবেদন

আপডেট সময় ১১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫