ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে মধ্যেরচর একাডেমির উদ্যোগে উপজেলার মধ্যেরচর ঈদগাঁ মাঠে ভাটিকৃষ্ণনগর একাদশ ও মধ্যেরচর কলেজপাড়া একাদশের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা হয়। খেলার একপর্যায়ে মাঠেই দুই দলের মধ্যে হট্টগোল ও মারামারি বাধে।

পরে ভৈরব থানা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকালের ফুটবল খেলার বিরোধ মিটমাট করতে আজ সকাল ১০টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যেরচর পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজনকে নিয়ে আলোচনায় বসেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মধ্যেরচর পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজন দা, লাঠি, বল্লম, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষটি পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহতদের মধ্যে সেলিম মিয়া (৩৫), ওয়াসকুরুনী (৪৫), জিনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাজু মিয়া (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ মিয়া (২৫), মাহবুল মিয়া (৩৪), পাভেল মিয়া (২৬), ইকবাল হোসেন (৫১), সালমান ফরাজি (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা এসে চিকিৎসা নেন। এঁদের মধ্যে সবুজ মিয়া ও সাদ্দাম মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল করীম।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল বিকেলে হট্টগোল হয়। এ নিয়ে আজ ১১টার দিকে মধ্যেরচর পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা

হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ১২:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬