ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জি এম কাদেরকে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের জোর দাবি আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বিএনপি নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে: সারজিস জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান

আযাদ, জারাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৯০১ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির এম এ হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী এস কে একরামুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গতকাল থেকে এর বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। ১৫টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। স্থগিত রয়েছে ৩টি আপিল আবেদন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশন শুনানিতে ছিল। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর হয়েছে। ১৫টি নামঞ্জুর করেছে কমিশন। এ ছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে।

আলোচিত প্রার্থীদের মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং এনসিপি ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

এ ছাড়া গতকাল আরও যাঁরা প্রার্থিতা ফেরত পেয়েছেন তাঁরা হলেন রংপুর-৪-এ স্বতন্ত্র মো. শাহ আলম বাসার, শরীয়তপুর-১-এ স্বতন্ত্র মোহাম্মদ গোলাম মোস্তফা, শরীয়তপুর-৩-এ জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান, নরসিংদী-১-এ জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, নারায়ণগঞ্জ-৪-এ জাতীয় পার্টির মো. ছালাউদ্দিন খোকা, ফরিদপুর-৪-এ বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গাজীপুর-৫-এ বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রুহুল আমীন, চট্রগ্রাম-১১-তে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ-২-এ জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, রাজশাহী-৫-এ বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আলতাফ হোসেন মোল্লা, কুমিল্লা-১-এ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধীমন, লালমনির হাট-১-এ স্বতন্ত্র আবু সামা মো. রেদওয়ানুল হক, ঢাকা-১৮-তে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, চাঁদপুর-২-এ ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর আহমদ সাকী, মাদারীপুর-২-এ স্বতন্ত্র মুহা. কামরুল ইসলাম সাইদ, বগুড়া-৩-এ ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহজাহান আলী তালুকদার, কিশোরগঞ্জ-৪-এ স্বতন্ত্র মো. শাহীন রেজা চৌধুরী, কিশোরগঞ্জ-৫-এ স্বতন্ত্র শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১-এ খেলাফত মজলিসের আহমদ আলী, চাঁদপুর-১-এ জাতীয় পার্টির হাবিব খান, কুমিল্লা-৯-এ খেলাফত মজলিসের মো. আবদুল হক আমিন, নেত্রকোনা-৪-এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার, ময়মনসিংহ-৭-এ বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান, পঞ্চগড়-১ ও ২-এ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান, নরসিংদী-৫-এ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান, মাগুরা-২-এ জাতীয় পার্টির মশিয়ার রহমান, কিশোরগঞ্জ-৪-এ স্বতন্ত্র কাজী রেহা কবির, হবিগঞ্জ-৪-এ এবি পার্টির মোকাম্মেল হোসেন, গাইবান্ধা-১-এ স্বতন্ত্র মো. মোস্তফা মহসিন, গোপালগঞ্জ-২-এ স্বতন্ত্র কামরুজ্জামান ভূইয়া, ঝালকাঠি-১-এ জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান, শরীয়তপুর-১-এ স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম, গাজীপুর-৩-এ ইসলামী ঐক্য জোটের মো. মুফতি শামীম আহমেদ, টাঙ্গাইল-১-এ স্বতন্ত্র মোহাম্মদ আলী, শরীয়তপুর-১-এ বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর মোহাম্মদ মিয়া, গাজীপুর-২-এ স্বতন্ত্র মো. সালাহউদ্দিন সরকার, গাজীপুর-১-এ জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-১-এ বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী, গাজীপুর-৫-এ জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার, ফেনী-১-এ বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ-১-এ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-(জাসদ) কাজী তোফায়েল আহম্মেদ, বগুড়া-৬-এ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) দিলরুবা নূরী, নরসিংদী-২-এ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহীম, নড়াইল-২-এ জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, দিনাজপুর-৬-এ স্বতন্ত্র মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্, খুলনা-৫-এ জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন), ঢাকা-১৮-তে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সৈয়দ হারুন-অর-রশীদ, কুড়িগ্রাম-২-এ জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ।

নরসিংদী-৪-এ বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুল ইসলাম, বাগেরহাট-১-এ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবর রহমান শামীম, রংপুর-১-এ জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, গোপালগঞ্জ-২-এ স্বতন্ত্র রনী মোল্লা, ঢাকা-৩-এ স্বতন্ত্র মো. মনির হোসেন, খুলনা-৬-এ স্বতন্ত্র মো. আছাদুল বিশ্বাস, ঢাকা-৩-এ জাতীয় পার্টির মো. ফারুক, নাটোর-১-এ খেলাফত মজলিসের মো. আজাবুল হক, নড়াইল-১-এ স্বতন্ত্র মো. উজ্জ্বল মোল্যা, পাবনা-৩-এ গণঅধিকার পরিষদের মো. হাসানুল ইসলাম, খুলনা-৩-এ স্বতন্ত্র আব্দুর রউফ মোল্যা (অনুপস্থিত), কুমিল্লা-১-এ স্বতন্ত্র আবু জায়েদ আল মাহমুদ, ঢাকা-১৮-তে স্বতন্ত্র মো. মহিউদ্দিন হাওলাদার, কক্সবাজার-৩-এ মো. ইলিয়াছ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫-এ স্বতন্ত্র মুছা সিরাজী।

মুন্সিগঞ্জ-৩-এ স্বতন্ত্র মো. মহিউদ্দিন, যশোর-৫-এ স্বতন্ত্র মো. কামরুজ্জামান ও পটুয়াখালী-৩-এ স্বতন্ত্র মিজানুর রহমান বাবু।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

জারা বলেন, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করার পর থেকে এক সপ্তাহ তাঁকে ‘অন্য রকম’ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশ-বিদেশে সবাই দোয়া করেছেন, অনেকে হতাশা প্রকাশ করেছেন। তিনি তাঁদের সবাইকে ধন্যবাদ জানান। জারা বলেন, ‘আমার পছন্দের মার্কা ফুটবল। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করব। সবার সমর্থন নিয়ে লড়াই করতে পারব।’

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে বলেছেন, ‘ইসির দাঁত আছে। মব দমনে তাদের দাঁতসহ কামড় দিতে হবে। মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। শামীম বলেন, ‘মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি। আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো প্রার্থিতা বাতিল হয়েছে। আর ২৫ জনের বেশি আপিল করেছিলেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জি এম কাদেরকে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের জোর দাবি

আযাদ, জারাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

আপডেট সময় ১২:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬