ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে সায়মা ওয়াজেদ পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে

ওমানে গাড়ি উল্টে নিহত চট্টগ্রামের এক পরিবারের ৩ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একটি পরিবারের তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ওই পরিবারটি সালালা এলাকায় হজরত আইয়ুব (আ.)-এর মাজার জিয়ারত শেষে বাড়ি ফিরছিল।

নিহতরা হলেন– চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং মেয়ের জামাই ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

আহতরা হলেন– একই গাড়িতে থাকা সাকিবের বোন, তাঁর স্ত্রী ও তাদের ছোট মেয়ে। আহতদের সালালার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ওমানে থাকা নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, তাঁর ভাই শফিউল আলমের পরিবার দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করে। কয়েক দিন আগে মাস্কাট থেকে তারা হজরত আইয়ুব (আ.)-এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশে সালালায় আসেন। তারা পরিবারের সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছিলেন। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন সাকিব। রাতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ির সামনে একটি উট এসে পড়ে। এ সময় উটের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই সাকিব, তাঁর মা বিলকিস আক্তার এবং বোনের জামাই দিদারুল আলম মারা যান।

এদিকে বিদেশের মাটিতে একই পরিবারের তিনজন একসঙ্গে প্রাণ হারানোর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে। সামাজিক মাধ্যমসহ নিহতদের বাড়ি গিয়ে অনেকে সমবেদনা ও শোক জানাচ্ছেন। সুন্দরপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

ওমানে গাড়ি উল্টে নিহত চট্টগ্রামের এক পরিবারের ৩ জন

আপডেট সময় ০১:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬